প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৫, ২০২২, ২:৩৭ অপরাহ্ণ
লালমনিরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা প্রদান

মোঃ মাসুদ রানা রাশেদ: সোমবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টা ৩০মিনিটে ইনার হুইল ক্লাব ভবনে ইনার হুইল ক্লাব অব লালমনিরহাট, ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ বাংলাদেশ এর আয়োজনে ইনার হুইল ক্লাব অব নর্থ ইস্ট, মেট্রোপলিটন, গ্রেটার ঢাকা, গুলশান লেকসিটি, মতিঝিল, গুলশান, ইস্কাটন, সিলেট, উত্তরা মডেল টাউন, কসমোপলিটান, উত্তরা, পেরিউংকেল, ঢাকা ওয়েস্ট ও ইনার হুইল ক্লাব অব লালমনিরহাট এর সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম। এ সময় ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট আলেয়া ফেরদৌসী লাকী, সেক্রেটারী হাসিনা আক্তার মিলা, ট্রেজারার আলেমা জাহান, পাস্ট প্রেসিডেন্ট আবেদা খাতুন, সদস্য মিনতী রাণী সরকার, তহমিনা বেগম ইলাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম। এ সময় ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.