
মোস্তাফিজুর,নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের হালসায় গলায় ফাঁস লাগিয়ে মা-মেয়ের আত্মহত্যার চেষ্টায় মেয়ে মুন্নির(২০) মৃত্যু হয়েছে। আশংকাজনক অবস্থায় মা জাহেদা বেগম (৩৩) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার দুপুর দিকে নাটোর সদর উপজেলার হালশা ইউনিয়নের মন্ডলপাড়া গ্ৰামে পারিবারিক কলহের জেরে মা এবং মেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
নিহত মুন্নি (২০) হালসা মন্ডলপাড়া গ্ৰামের সাবেক ইউপি সদস্য খোরশেদ মন্ডলের মেয়ে। অপরজন আহত জাহেদা খোরশেদ আলম এর স্ত্রী। এলাকাবাসী জানায় সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম গোপনে দ্বিতীয় বিবাহ করে। এই খবরে অভিমানে মা মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
এ ব্যাপারে খোরশেদ আলমের সেল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে সদর হাসপাতালে গিয়ে জানা যায় মুন্নি বাড়িতেই গলায় ফাঁস দিয়ে মারা যায় তার মা জাহেদা বেগম কে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বিষয়টি তদন্ত পূর্বক আমরা ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছি। তদন্ত সাপেক্ষে বলা যাবে বিষয়টি আসলে কী ঘটেছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন