হোম » সারাদেশ » দাগনভূঞায় চোরাইকৃত সিএনজি উদ্ধার, ২ চোর গ্রেফতার 

দাগনভূঞায় চোরাইকৃত সিএনজি উদ্ধার, ২ চোর গ্রেফতার 

মোঃআবদুল মুনাফ পিন্টু: দাগনভূঞা পূর্বচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রেজ্জার এর পুত্র মোঃ কোরবান আলীর জীবিকা নির্বাহের একমাত্র সম্বল পুরাতন সিএনজি গতকাল দুপুরের উদ্ধার করেছে পুলিশ।  পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত সিএনজি উদ্ধার করা হয় এবং একাধিক মামলার আসামি ২ চোরকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত চোর মোঃ শহীদুর রহমান শহিদ (৪৩) নয়নপুর গ্রামের হাবিবুল্লাহ হাবু’র ছেলে। সে চুরি, মাদক, ডাকাতি প্রস্তুতিসহ ১০ টি মামলার আসামি।  অপর আসামি মোঃ জাকির হোসেন (২৩) বালিয়াকান্দি গ্রামের মৃত মাহাবুব  উল্যাহ্ মাবুল হকের ছেলে। এছাড়াও তার বিরুদ্ধে ২ টি চুরি মামলা রয়েছে।  দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!