
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধামাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ও ওয়ার্ড আওয়ামীলীগের সার্বিক সহযোগিতায় ২১ জানুয়ারী শুক্রবার বাদ জুমা ইউনিয়নের প্রত্যেকটি মসজিদে এমপি আজিজের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজের শারীরিক সুস্থতা ও তাঁর পরিবারের সকলের সুস্থতার জন্য ইউনিয়নের প্রত্যেকটা মসজিদে দোয়া পরিচালনা করা হয়।
এ ব্যাপারে ধামাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব সোহেল বলেন, (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ মহোদয় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাঁর রোগমুক্ত কামনায় আমার ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের সকল মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। এসময় এমপি মহোদয়ের শারীরিক সুস্থতা ও তাঁর পরিবারের সকলের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান