প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৯, ২০২২, ৯:৫২ অপরাহ্ণ
চুয়াডাংগা জেলার জীবননগরে ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ বশির সরদার গ্রেফতার

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ বোতল ও ১টি টিভিএস অ্যাপাসি ফোরভি মোটরসাইকেলসহ বশির সরদার (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার (১৯শে জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের সময় জীবননগর পৌর এলাকার নারায়নপুর মোড় থেকে তাকে গ্রেফতার করেন জীবননগর থানার এসআই আব্দুর রহিমসহ সঙ্গীয় অফিসার ফোর্স। বশির সরদার নারায়নপুর গ্রামের মৃত নিয়ামত সরদারের ছেলে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জীবননগর থানার ওসি আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.