প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৭:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৯, ২০২২, ১২:৪৪ অপরাহ্ণ
শরণখোলায় লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় লোকালয়ের পুকুর থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের জীতেন গাইনের পুকুর থেকে ওয়াইন্ড টিম ও ভিটি আরটির সদস্যরা অজগরটি উদ্ধার করে। অজগরটি পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।
শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আ. মান্নান বলেন, স্থানীয় বন্যপ্রাণী সুরক্ষা বিষয়ক সংগঠন ওয়াইল্ড টিম ও ভিটি আরটির সদস্যরা অজগরটিকে উদ্ধার করে আমাদের খবর দেয়। বনরক্ষীদের সহায়তায় অজগরটিকে নিয়ে এসে বনে অবমুক্ত করেছি।
উদ্ধার হওয়া অজগরটি ১০ ফুট লম্বা এবং এটির ওজন প্রায় ১০ কেজি বলেও জানান এই কর্মকর্তা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.