প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৬:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৯, ২০২২, ১২:৪৩ অপরাহ্ণ
গাঁজাসহ দম্পতি গ্রেফতার জামাই কিনে, বউ বেচে!

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক বিক্রেতা এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় জেলার সদর থানার নুর নগর কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজন হলেন, স্বামী শহীদুল ইসলাম (৬৫) ও স্ত্রী ফিরোজা বেগম (৫৭)। তাদের মধ্যে শহীদুল গাঁজা কিনে আনেন। আর তার স্ত্রী সেই গাঁজা বিক্রি করেন।
শহীদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি মূলত গাঁজা ব্যবসা করেন। আর এই কাজে তাকে সহযোগিতা করেন তার স্ত্রী। শহীদুল গাঁজা কিনে আনেন। আর তা বিক্রি করেন তার স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে জেলার নুর নগর কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতার শহীদুলের বিরুদ্ধে ৪ টি ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। '
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.