
মোঃ মাসুদ রানা রাশেদ: মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট এলজিইডি হলরুমে এশিয়ান টেলিভিশনের আয়োজনে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন এশিয়ান টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি হেলাল মিয়া। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি। এ সময় লালমনিরহাটের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল