প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৮:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২২, ৭:০০ অপরাহ্ণ
কাঁচপুরে ট্রাক চাপায় গার্মেন্টসের নারী শ্রমিক নিহত

মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক নারী গার্মেন্ট শ্রমিক নিহত হয়। গত সোমবার রাত ১০ টার দিকে উপজেলা কাঁচপুর সেতুর ঢালুতে এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম সুমি আক্তার (২০)। নিহত সুমি নড়াইল জেলার নড়াগাতী থানার জুরালিয়া গ্রামের সুমন মিয়ার স্ত্রী। সে কাঁচপুর এলাকার অনন্ত গার্মেন্ট এর কাজ করেন। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) সাজ্জাদ করিম খাঁন জানান, সোমবার রাতে কাঁচপুর সেতুর ঢালু এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৩-৬৮৯৬) তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যান। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে যায়। এ ঘটনা থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.