প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২২, ১২:২৩ অপরাহ্ণ
নোয়াখালী কোম্পানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল হুদা করোনাভাইরাসে আক্রান্ত৷

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোঃনুরুল হুদা (৫৯) নামের ওই উপজেলার চরহাজারী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং আগামী ৭ জানুয়ারি সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রার্থী।
সোমবার (১৭ জানুয়ারি) রাতে প্রার্থীর বড় ছেলে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল করিম জুয়েল বিষয়টি নিশ্চিত করেন।তিনি আরো জানান, গত কয়েক দিন ধরে তিনি এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এতে তার শরীরে করোনার কিছু উপসর্গ দেখা দেয়। এরপর রোববার দুপুরে ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে তিনি নমুনা পরীক্ষা করতে দেন। সোমবার বেলা ১১টার দিকে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ঢাকার বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।
চেয়ারম্যান প্রার্থী মোঃনুরুল হুদা জানান, বর্তমানে তিনি চিকিৎসকের নির্দেশনা অনুসারে ঢাকায় বাসায় হোম কোয়ারেন্টিনে আছেন। তিনি এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.