হোম » সারাদেশ » পীরগঞ্জে ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক-২

পীরগঞ্জে ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক-২

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশ একশত বোতল ফেন্সিডিলসহ রমজান আলী (৩৫) ও নজরুল ইসলাম (৩৫) নামে দুইজনকে আটক করেছে। গতকাল রবিবার দুইটার দিকে পীরগঞ্জ পৌর শহরের অগ্রনী ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়। হরিপুর উপজেলার বনগাঁও মেদিনী সাগর গ্রামের জসির উদ্দিনের ছেলে রমজান ও রানীশংকৈল উপজেলার পশ্চিম বনগাঁও ধুমডাঙ্গী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে নজরুল ।

পীরগঞ্জ থানার এসআই কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রমজান ও নজরুল হিরো গøামার রেজিস্ট্রেশন বিহীন লাল রঙের মোটরসাইকেল নিয়ে রানীশংকৈল থেকে পীরগঞ্জ হয়ে দিনাজপুরে যাচ্ছিল। এ সময় তারা পূর্ব চৌরস্তা অগ্রনী ব্যাংকের সামনে পৌছালে তাদের আটক সহ ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!