
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের দিক নির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানার চৌকস অফিসার এসআই(নিঃ) মোঃ হাসানুজ্জামান, সঙ্গীয় এএসআই(নিঃ)/মোঃ ইমামুল ইসলাম ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ১৬-০১-২২ তারিখ দুপুর ২.২০ ঘটিকার সময় জীবননগর পৌরসভাধীন ৭নং ওয়ার্ড শাপলাকলি পাড়াস্থ জনৈক এনামুলের বাড়ীর সামনে রাস্তার উপর হইতে গোপালনগরের মৃত আমজেদ মন্ডলের মেয়ে মোছাঃ নাজেরা বেগম (৫০), কে ২০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।এলাকাবাসী সুত্রে জানা যায় বর্তমান বেশ কিছু এলাকায় মাদকাসক্তদের আনা গোনা দেখা যাচ্ছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী