প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৬:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২২, ৩:৪৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে আইনজীবিকে মারপিটের ঘটনায় আদালত বর্জন

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা আইনজীবি সমিতির সদস্য এ্যাড. আবুল কালামকে মারপিটের ঘটনায় সকল আইনজীবি আদালত বর্জন করেছে। পরে বেলা সাড়ে ১২ টার দিকে জেলা আইনজীবি সমিতির নেতাকর্মীরা কোর্ট চত্ত্বরে বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলন করেন। রবিবার (১৬ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জের জজ কোর্ট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দেওয়ার কাজ বন্ধ করেছে আইনজীবিরা।
এরআগে, গত (১৩ জানুয়ারী) দুপুরে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের স্টেনোগ্রাফার ইউসুফ আলীর সাথে এ্যাডভোকেট আবুল কালামের কাছে ঘোষ দাবী করায় দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। একারণে আজ রোববার সকালে কোট ও বিভিন্ন অফিস কক্ষসহ সকল এজলাসে তালা লাগিয়েছে এবং এ্যাডভোকেট আবুল কালামের বিরুদ্ধে শাস্তির দাবীতে মিছিল বের করে। এরই প্রতিবাদে জেলা আইনজীবি সমিতির সকল সদস্যরা বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুর রউফ পান্না লিখিত বক্তব্য বলেন, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের স্টেনোগ্রাফার নেশাখোর, চাঁদাবাজ ও ঘুষ খোর ইউসুফ আলীকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্ত মূল্যক শাস্তির দাবী জানান। তিনি আরও বলেন, কোর্ট ও বিভিন্ন অফিস কক্ষসহ সকল এজলাসে তালা লাগিয়েছে সরকারী কাজে বিঘ্ন সৃষ্টি করেছে। আমরা কোর্ট প্রাঙ্গন ঘুষ ও দুর্নীতি বন্ধের দাবী এবং যতক্ষণ আমাদের দাবী মানা হয় ততক্ষন পর্যন্ত বিজ্ঞ জেলা জজ এর সাথে সাক্ষাত ও কোর্টের কার্যক্রম বর্জন করা হলো।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুর রহমান রানা (পিপি), জেলা আইনজীবি সমিতির সভাপতি মীর রুহুল আমীন বাবু, এ্যাড. ইন্দ্রিজিত সাহা, এ্যাড. আশিকে খোদা টুটুল, এ্যাড. সেলিনা বেগম পান্না, এ্যাড. আবুল কাশেম, এ্যাড. জুয়েল রানা, এ্যাড. তৌফিকুর রহমান জয়, এ্যাড. এ্যাড. রবিউল ইসলাম, এ্যাড. এনামুল হক, এ্যাড. আবুল কালাম, এ্যাড. রাকিবসহ সকল আইনজীবিরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.