প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২২, ৩:৪৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলর তরিকুল হত্যার দ্রুত বিচার দাবীতে পরিবারের সংবাদ সম্মেলন

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌরসভার নির্বাচনে চাঞ্চল্যকর ৬নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খান এর প্রথম শাহাদৎ বার্ষিকীতে খুনিদের দ্রুত আইনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
রবিবার সকালে শহরের নতুন ভাঙ্গাবাড়ি নিজ বাস ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত কাউন্সিলর তরিকুল ইসলামের স্ত্রী বর্তমান পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর হাছিনা খাতুন হাসি।
সংবাদ সম্মেলনে নিহত তরিকুল ইসলাম এর স্ত্রী হাছিনা খাতুন জানান, গত বছরের ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভার নির্বাচনে আমার স্বামী ৬নং ওয়ার্ড থেকে প্রার্থী হন এবং বিপুল ভোটে বিজয়ী হয়ে কাউন্সিলর নির্বাচিত হলে প্রতিদ্বন্দী প্রার্থী শাহাদৎ হোসেন বুদ্দিন ও তার সন্ত্রাসী দল নিয়ে ভোট কেন্দ্রেই ছুরিকাঘাত করে হত্যা করে। পরবর্তিতে আমরা ৩২ জনের নামসহ প্রায় ৪০-৪৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করি। কিন্তু মামলার দীর্ঘ প্রায় ৬মাস পর ৩০ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল হয়। সম্প্রতি মামলার প্রধান আসামী শাহাদৎ হোসেন বুদ্দিনসহ ৪জন আদালতে আত্নসমর্পন করলে বিচারক তাদের কারাগারে পাঠায়।
তিনি আরো অভিযোগ করে বলেন, মামলার অনেকেই মামলার চাজর্শীট আগে এবং পরে আসামিদের অনেকেই বাহিরে থেকে পরিবেশ নষ্ট করছে। শুধু তাইনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আসামীরা নানা প্রকার উস্কানী মুলক পোষ্ট দিয়ে এমন হত্যাকান্ডকে রাজনৈতিক হত্যাকান্ডের রুপদানের চেষ্টায় লিপ্ত আছে। তাই প্রধানমন্ত্রীর নিকট দাবি দ্রুত আইনে তরিকুল হত্যার বিচার নিশ্চিত করতে এবং দোষিদের শাস্তি প্রদানে জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে নিহত তরিকুল ইসলাম এর চাচা আব্দুল লতিফ ,ভাই আব্দুল মতিন খান, বোন শাহনাজ পারভীন কন্যা, তাওহীদা জাহান খান, ছেলে ইকরামুল হাসান খান, সাবেক কাউন্সিলর রাশিদুল ইসলাম ফসি, শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.