প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২২, ৯:৫৬ অপরাহ্ণ
জামালপুরের কেন্দুয়া ইউনিয়নের নারিকেলীতে শীতবস্ত্র বিতরণ

রবিউল হাসান লায়ন: জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেনের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম রাহাতের নিজস্ব অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। কেন্দুয়া ইউনিয়ন যুবলীগের সদস্য রকিবুল ইসলাম জনির সহায়তায় কম্বল বিতরণ অনুষ্ঠানে কেন্দুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মোতালেব, নারীকেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, ইউপি সদস্য আবুল হাসেম, নায়েব আলী, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য লুৎফা বেগম, সদর উপজেলা যুবলীগের সদস্য মাহফুজুর রহমান সুমনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.