
আমতলী প্রতিনিধি: আমতলী মহিষকাটা বাজারের রোজ ফুট জোন রেস্টুরেন্ট এর মালিক মোঃ রুবেল(৩০) আকন কে ইয়াবাসহ গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। শনিবার বিকেলে চাওড়া ইউনিয়নের ১নং ওয়াড়ের এর খেকুয়ানী ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আমতলী থানার এস আই মিলন বলেন, গোপন সংবাদ এর মাধ্যেমে জানতে পেরে খেকুয়ানী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হয়েছে।পরে তার পকেট তল্লাশি করে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
১নং গুলিশাখালী ইউনিয়নের কালীবাড়ি গ্রামের সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোঃ সাইদুল হক সত্তার আকনের ছেলে। আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রস্তুতি চলছে। তাকে আগামীকাল আদালকে সোপর্দ করা হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান