
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিক-আপের ভ্যানের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহীম নিহত হয়। নিহতেরনাম বিপ্লব চন্দ্র দাস (৪৬) পেশায় সে একজনএক এনজিও কর্মী। আজ ১৫ জানুয়ারি শনিবার সকালে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার মনোহরপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটেছে। নিহত বিপ্লব চন্দ্র দাস ময়মনসিংহের ফুল বাড়ীয়ার মৃত্যুঞ্জয় দাসের ছেলে। সে দুই সন্তানের জনক এবং এফ এইচ পি এস এম ই বাজিতপুর শাখায় কর্মকর্ত ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, নিহত বিপ্লব চন্দ্র দাস বি-বাড়ীয়া থেকে মোটরসাইকেল যোগে তার কর্মস্থল বাজিতপুর অফিসে আসছিলেন। পরে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কুলিয়ারচরের মনোহরপুর এলাকায় আসিলে কিশোরগঞ্জ থেকে আসা একটি পিক-আপ ভ্যানের সাথে ধাক্কা লাগলে সাথে সাথে সে মৃত্যু বরণ করে। এসময় পিক-আপ ভ্যানের চালক পালিয়ে যায়।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক বলেন, আমরা ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক