হোম » সারাদেশ » বগুড়ায় শপথ নিলেন ৩ টি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান

বগুড়ায় শপথ নিলেন ৩ টি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় তিন উপজেলার ২৬ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ গ্রহণ করেছেন। বুধবার (১২ই  জানুয়ারি) বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারা শপথ নেন। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জিয়াউল হক। এ সময় বগুড়ার সদর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , ধুনট উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শাজাহানপুর উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ পরিচালক মামুনুর রশীদ, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন সান্নু, ধুনট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মোহন্ত, সদরের ইউএনও সমর পাল, সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা এএসএম জাকির হোসেনসহ আরো অনেকে।

শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। তৃতীয় ধাপে গত বছরের ২৮ নভেম্বর বগুড়ার ঐ তিন উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!