প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১০:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২২, ১০:২৫ অপরাহ্ণ
বগুড়ায় অরেঞ্জ হত্যা মামলার আসামি কে আটক করেছে র্যাব-১২।

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় গুলি করে হত্যা মামলার চাঞ্চল্যকর ঘটনার আসামি খাইরুল ইসলামকে আটক করেছে র্যাব-১২। বগুড়া জেলার সদর থানার ডাবতলা মোড়ে বিসমিল্লাহ গ্যারেজ এর সামানে রাস্তার উপর মোটর সাইকেল থামিয়ে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে নাজমুল হাসান অরেঞ্জ ও মিনহাজ শেখ আপেলকে গুলি বর্ষন করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেলে, এ ঘটনার পর থেকেই র্যাব-১২, বগুড়া ক্যাম্পের গোয়েন্দা দল অপরাধীকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে।
অবশেষে সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি দল মঙ্গলবার (১১ জানুয়ারি ২০২২ ইং) রাত্রি ৩ টার সময় অভিযান পরিচালনা করে মৃত রহমান ফকির এর ছেলে খাইরুল ইসলাম (৪৮), ডাবতলার মোড়, থানা ও জেলা-বগুড়া, সদর থানার ফাঁপোড় এলাকা হতে আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি ঘটনার পর থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানার মামলা নং-১১/১১ তারিখ- ০৩/০১/২০২২ ইং, ধারা- ১৪৩/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড মামলা রয়েছে।
বগুড়া র্যাব-১২ কোম্পানী কমান্ডার মোঃ সোহরাব হোসেন বলেন, র্যাব এ ধরনের আসামি গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.