
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর বন্দর এলাকায় স্ত্রীর সাথে অভিমান করে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে আরিফ (৩৫) নামের এক দিনমজুর। সোমবার ভোরে নাসিকের ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এলাকায় এই আত্মহত্যার ঘটনাটি ঘটে। আরিফ মতলব উত্তর চাঁদপুর জেলার কুদ্দুছ প্রধানের ছেলে। সে মদনগঞ্জ শান্তিনগর এলাকার জামান মিয়ার বাড়ির দুতলায় ভাড়া বাড়িতে বসবাস করতো।
স্থানীয় সূত্রে জানা যায়, আরিফের দ্বিতীয় স্ত্রী মুন্নী বেগম তিন দিন আগে তার সাথে রাগ করে বাসা ছেড়ে চলে যায়। আর সে কারণেই স্ত্রীর সাথে অভিমান করে সবার অজান্তে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে স্ত্রীর ওড়না গলায় পেচিয়ে আত্মহত্যা করে। সকালে ছাদের গেট ভিতর থেকে লক করা থাকায় এবং সেখান থেকে কোন সাড়াশব্দ না পাওয়ায় বাড়ির লোকেরা জানালা দিয়ে আরিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা নাসিকের স্থানীয় সদ্য সাবেক কাউন্সিলর ও এবারের কাউন্সিলর প্রার্থী ফয়সাল মো. সাগরকে জানায়। খবর পেয়ে সাগর ঘটনাস্থলে যান এবং পুলিশকে ফোন করেন। পরে সেখানে পুলিশ গিয়ে লাশটিকে উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন