
বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত 'বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ ২০২১' এর ফাইনাল খেলাটি গতকাল রবিবার বিকাল ০৫:৩০ ঘটিকায় রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালের এ খেলায় ২-১ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি (রহমতগঞ্জ এমএফএস)কে পরাজিত করে আবাহনী লিমিটেড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়ারের পুরস্কার ও ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন আবাহনী লিমিটেডের ফরোয়ার্ড প্লেয়ার Daniel Colindres Solera।
এতে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার যৌথভাবে পান আবাহনী লিমিটেডের Dorieltoo Gomes Naseimento ও রহমতগঞ্জ এমএফএস’র Philip Adjha Tettey । পরে চ্যাম্পিয়ন দল আবাহনী লিমিটেডের হাতে চ্যাম্পিয়ন ট্রফি, প্লেয়ারদের মেডেলসহ পাঁচ লক্ষ টাকার চেক এবং রানার্স আপকে ট্রফি, মেডেল ও তিন লক্ষ টাকার চেক প্রদান কর হয়। এ সময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী এমপি, বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, বাফুফে সাধারণ সম্পাদক মো: আবু নাইম সোহাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আখতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, টি-স্পোর্টসের জিএম তাজবিরুল ইসলাম, প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম, সদস্য, সৈয়দ রেজাউল করিম, বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মো: নুরুল ইসলাম (নুরু), মো: জাকির হোসেন চৌধুরী, মো: ইলিয়াস হোসেন ও মো: হারুন উর রশিদসহ প্রমূখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল