
অর্ণব আল আমিন: গত ২০ নভেম্বর ২০২১ তারিখে ভুয়াপুরের ফলদা হিন্দুপাড়া কিস্তি আদায় করার জন্য যাবার সময় পথ থেকে নিখোজঁ হোন মিরা খাতুন । দীর্ঘ দেড় মাস পার হলেও এখনো কোন খোজঁ নেই তার । নিখোঁজের দিন ভুয়াপুর থানায় সাধারণ ডায়েরী করলেও এখনো কোন তথ্য দিতে পারিনি পুলিশ । আজ সকাল ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলাতয়নে সংবাদ সম্মেলন করে মিরা খাতুনের পরিবার ।
সংবাদ সম্মেলনে মিরা খাতুনের মা হুসনেয়ারা বেগম বলেন, প্রতিদিনের ন্যায় আমার মেয়ে তার কর্মরত অফিস ভ’য়াপুরের ফলদা শাখা থেকে কিস্তি উত্তোলনের জন্য বের হয়ে যায় । পরে সে মাইজবাড়ি ,ঝনঝনিয়া হইতে কিস্তি আদায় করে এরপর চন্ডিপুর ও হিন্দুপাড়া কিস্তি আদায় করার জন্য যাবার সময় নিখোজঁ হোন । তাকে আর পাওয়া যায়নি । তার পরে যখন অফিস সময় পার হয়ে যাবার পরেও অফিসে আসে না তখন তার অফিসের অন্য কর্মরতরা তার মোবাইল ফোনে বার বার চেষ্ঠা করলে তাকে না পেয়ে আশে পাশে খোজঁ করলে তাকে পাওয়া যায়নি ।
ওই দিন রাত অনুমানিক ৯ টার দিকে ভ’য়াপুর থানায় একটি সাধারণ ডায়েরী (ডায়েরী নাম্বার ৮২১) করেন এসএসএস ফলদা শাখার ম্যানেজার বন্যা আক্তার । পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো কোন প্রকার সহযোগিতা পায়নি । পুলিশকে সন্দেহ ভাজন কয়েকজনের নাম বললেও তাদের বিরুদ্বে কোন প্রকার ব্যবস্থা নেয়নি । যেদিন থেকে আমার মেয়ে নিখোঁজ সে দিন থেকে এলাকার বেশ কিছু লোক নিখোঁজ রয়েছে অথচ পুলিশ তাদের বিরুদ্বেও কোন ব্যবস্থা নিচ্ছে না । প্রশসানের কাছে একটি দাবী আমার মেয়ের সর্ব শেষ অবস্থা জানতে চাই তাকে কেউ হত্যা করেছে নাকি ঘুম করেছে সে বিষয়ে জানতে চাই । আমার মেয়ের দুইজন সন্তান রয়েছে একজন ৪র্থ শ্রেণীতে পড়ে নাম মিরাজ ও অপর জন মুকিত ৩য় শ্রেণীতে পড়ে । এই ছোট ছোট বাচ্চাদের মানুষ করার জন্য আমার মেয়ের ফিরে পাওয়াটা খুবই প্রয়োজন ।
এসময় উপস্থিত ছিলেন মিরা খাতুনের স্বামী রাজিব মিয়া,বড় ছেলে মিরাজ ,ছোট ছেলে মুকিত সহ সাংবাদিক বৃন্দ ।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া