প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৬:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২২, ১২:১১ পূর্বাহ্ণ
জামালপুরের কেন্দুয়ায় কোন অন্যায় দূর্নীতি হবে না —- চেয়ারম্যান সোহেল

রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্যগণকে গণসংবর্ধনা দেয়া হয়। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দুয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল বলেন কেন্দুয়া ইউনিয়নে কোন অন্যায় ও দূর্নীতি হতে দেওয়া হবে না। আমি আমার মায়ের আশির্বাদ নিয়ে আপনাদের পবিত্র ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি আপনাদের সেবা করার জন্য। আপনারা সকলেই আমাকে সহযোগিতা করবেন।
রবিবার সন্ধায় কেন্দুয়া ইউনিয়নের বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোখলেছুর রহমান খান শাহজাহান। শেখ ফখরুল আলম লিটুর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, সংবর্ধিত ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছাঃ বেদেনা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছাঃ লুৎফা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য শাহিদা বেগম, ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ রকিবুল ইসলাম, ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ শাহীন দেওয়ানী, ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ মিজানুর রহমান, ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ আব্দুল মোতালেব (প্যানেল চেয়ারম্যান), ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ নায়েব আলী, ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ শাহীনুর ইসলাম, ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য শেখ মোঃ সৈয়দুর রহমান সরকার, ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ কামরুজ্জামান বাবুল ও ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ আবুল হাশেম। পরে আমন্ত্রিত দেশবরেণ্য সঙ্গীতশিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.