
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে আগুন লেগে পুড়ে ছাই হলো বসত ঘর ও আসবাবপত্র।(৯ জানুয়ারি)ভোর রাতে পৌর শহরের কালিপুর দক্ষিণ পাড়ায় এলাকার মরহুম বিল্লাল মিয়ার বাড়ির মুছা মিয়ার ছেলে রুমানের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ভৈরব ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় আনুমানিক ছয় লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাত তিনটার দিকে বাড়ির পাশে রাস্তায় প্লাস্টিকের খালি বস্তায় সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আধঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান