
অর্ণব আল আমিন: টাঙ্গাইলের পৌর শহরে ১৬০ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করছে র্যাব। রোববার (৯ জানুয়ারি) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের উজালা হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন যশোর জেলার সনিরামপুর উপজেলার বাঘডোব গ্রামের কাশেম আলীর ছেলে হাসানুর রহমান (২৯) ও একই উপজেলার সরসকাঠি গ্রামের কাউসার আলীর ছেলে লিমন হোসেন (৩০)। এসময় এক লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১৬০ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ তাদের হাতানোতে আটক করে।
র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান