হোম » সারাদেশ » ভৈরবে বাদাম বিক্রেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

ভৈরবে বাদাম বিক্রেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

এম.আর ওয়াসিম,ভৈরব (কিশোরগঞ্জ)  প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে শ্রীনগর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামে এক বাদাম বিক্রেতার স্ত্রী গৃহবধূ শরীফা বেগমকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।   উক্ত ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী ফারুক মিয়া বাদী হয়ে আজ শনিবার সকালে অভিযুক্তদের বিরুদ্ধে ভৈরব থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা উপজেলার শ্রীনগর গ্রামের নুর আলীর ছেলে আলমগীর মিয়া ও কিতাব আলীর ছেলে মানিক মিয়া। অভিযুক্ত আলমগীর ও মানিক ভূক্তভোগী গৃহবধূর প্রতিবেশী বলে জানা গেছে।
গত ৫ জানুয়ারি, বুধবার আনুমানিক রাত ২টার দিকে উপজেলার শ্রীনগর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।  ভুক্তভোগী গৃহবধূ শরীফা বেগম অভিযোগ করে বলেন, ঘটনার দিন রাতে তার স্বামী বাসায় ছিলনা। ওই রাতে আলমগীর দরজায় কড়া নাড়লে আমি দরজা খুলে দেয়। কিছু বুঝার আগেই সে আমার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। আলমগীরের পর মানিকও ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন।
ভুক্তভোগী আরো বলেন, ভয়ে রাতে কাউকে না জানিয়ে পরদিন সকালে ঘটনাটি তার স্বামীসহ এলাকার মেম্বার ও মাতাব্বরদেরকে জানানো হয়। কিন্তুু কুচক্রি মহলের প্ররোচনায় পড়ে ঘটনার বিচার করেনি তারা। তাই বাধ্য হয়ে আজ শনিবার সকালে ভৈরব থানায় অভিযোগ করেছি সঠিক বিচারের আশায়।
গৃহবধূর স্বামী ফারুক মিয়া জানান, তিনি রাজধানী ঢাকায় ফেরি করেবাদাম বিক্রি করে। ঘটনার দিন সে বাসায় ছিলো না। তার স্ত্রী ঘটনাটি জানালে ভৈরবে এসে আজ শনিবার বিচারের আশায় ভৈরব থানায় অভিযোগ করা হয়েছে।  তবে এঘটনা সত্য কি মিথ্যা তা যাচাই করার জন্য সময় নিচ্ছে পুলিশ। তাই অভিযোগ দেয়ার কয়েক ঘন্টা পাড় হলেও মামলার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেনা বলে অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত আলমগীর ও মানিকের সাথে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ গোলাম মোস্তফা জানান,  ধর্ষণের অভিযোগে মহিলার স্বমী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছে। ঘটনাটির সত্যতা যাচাই করতে পুলিশ তদন্ত করছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে মামলা রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!