প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২২, ১২:৪৫ অপরাহ্ণ
টাঙ্গাইলের বাসাইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন নিহত

অর্ণব আল আমিন: পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে টাঙ্গাইলের বাসাইলে নির্বাচনী সহিংসতায় পরাজিত এক প্রার্থী ও তার কর্মীসমর্থকরা অপর পরাজিত মেম্বার প্রার্থী ও তার কর্মীসমর্থকদের ওপর হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল আজিজের সমর্থক হেলাল উদ্দিন শনিবার(০৮ জানুয়ারি) সকালে মারা গেছেন। তার স্ত্রী মিনু বেগম হামলার শিকার হয়েছেন।
মৃত হেলাল উদ্দিন(৬০) উপজেলার ফুলকি ইউনিয়নের বালিয়া উত্তর পাড়া গ্রামের মৃত আতোয়ার রহমানের ছেলে। স্থানীয়রা জানান, গত ৫ জানুয়ারি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। পরাজিত মেম্বার প্রার্থী জামাল উদ্দিন, তার ছেলে ও জামালের কর্মীসমর্থকরা অপর পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল আজিজের কর্মীসমর্থকদের উপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করে। এ ঘটনায় হেলাল উদ্দিন আজ সকালে মারা যান। তার স্ত্রীর আহত হয়েছেন।
পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল আজিজ বলেন, আমরা বুধবারে সবাই ভোট কেন্দ্র ছিলাম। আমার চাচা অসুস্থ হওয়ায় তিনি বাড়িতে ছিলেন। ওই দিন বাড়িতে কোন পুরুষ মানুষ ছিল না। এ সময় প্রতিপক্ষের প্রার্থী জামাল উদ্দিন ও তার সমর্থকরা বাড়িতে এসে ভাঙচুর করে। আমার চাচি বাঁধা দিলে তাকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় কমপক্ষে ১৫ থেকে ২০টি বাড়িঘর ভাঙচুর করে। ভাঙচুরের ঘটনায় গতকাল শুক্রবার একটি মামলা হয়েছে।
এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। অবস্থার পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.