হোম » সারাদেশ » রায়গঞ্জের রাস্তাটি দখলমূক্ত প্রসস্হ ও সংস্কার চান এলাকাবাসী

রায়গঞ্জের রাস্তাটি দখলমূক্ত প্রসস্হ ও সংস্কার চান এলাকাবাসী

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ  সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জের  গ্রামপঙ্গাসি বাজার হতে গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া কারিগরপাড়া জামে মসজিদ হয়ে নিজামঁগাতী চার রাস্তা মোড় পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনূপযোগি হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তার মাঝখানের ব্রিজটির দু’ পাশের মাটি সরে গেছে, রাস্তার মাঝে মাঝে বড় বড় গর্তের  সৃষ্টি হয়েছে । বিশেষ করে সমস্যা সৃস্টি হয়েছে নূরনবী কবিরাজের মাদ্রাসার পিছনের রাস্তাটি। কোনো নিয়ম নিতি না মেনেই রাস্তা ঘেষে তোলা হয়েছে একটি  প্রি- ক্যাডেড নূরানী মাদ্রাসা।

এই রাস্তা  দিয়ে আগে বিভিন্ন  ধরনের বড় বড় যানবাহন অনায়াসে চলাচল করতে পারলেও এখন আর চলাচল করতে পারে না। জরুরী কোনো প্রয়োজনে ফায়ার সার্ভিস অথবা এম্বুলেন্স যাতায়াতের দরকার হলে অনায়াসে চলাচল করতে  পারবে না। অত্র এলাকার কৃষকের উৎপাদিত কৃষি পন্য হাট বাজারে বিক্রয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলা চলে। আর তাছাড়া এমনিতে রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার নেই। এমতাবস্তাহায় উক্ত রাস্তাটি দখলমুক্ত করে প্রসস্হ করা সহ রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্হা  গ্রহণের জন্য সংশ্লিস্ট কর্তৃপখ্যের নিকট সুদৃস্টি কামনা করেন অত্র এলাকাবাসী।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!