
রাউজ আলী: পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের চর সাফুল্লা গ্রামে দুই গ্রামবাসীদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘষে একজন তোতা ব্যাপারী (৬০) নামের এক ব্যক্তি নিহত ও অন্তত দশজন আহত হয়েছে। নিহত তোতা ব্যাপারী ওই গ্রামের আহেজ ব্যাপারীর ছেলে। ঘটনাটি ঘটেছে ৭ই জানুয়ারি শুক্রবার) সকালে। আহতরা বেড়া হাসপাতালসহ পাবনা, বগুড়ায় চিকিৎসাধীন রয়েছে।ঘটনা নিয়ে দুই গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গুরুতর আহতরা হলেন, আব্দুল আজিজ (৪০) রুশনাই (১৭)জিয়া ব্যাপারী, (৩০) বছির উদ্দিন (২০) মজিবর রহমান (৩৫) আরিফ হোসেন( ২৫) রমজান আলীর (৪০)। এদের স্থানীয় বেড়া হাসপাতাল ও পাবনা, বগুড়াতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আহত পরিবার ও বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, প্রায় ১৮ মাস আগে চর সাফুল্লাপুর গ্রামের শফিকুল ইসলামের মাধ্যমে নিহত তোতা মিয়ার ছেলে আখের আলী সৌদি আরব যান। সেখানে কয়েক মাস থাকার পরে শফিকুল সেখানে থেকে গেলেও আখের আলী থাকতে না পেরে দেশে ফিরে আসেন। দেশে এসে আখের আলী শফিকুলের পরিবারের কাছে তাকে বিদেশে পাঠানোর টাকা ফেরত চান। এ নিয়ে র্দীঘদিন ধরেই উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার সুত্রধরে শুক্রবার সকালে উভয় পরিবারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও এক পর্যায় সংঘর্ষ বেধেঁ যায়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তোতা মিয়াকে কতৃব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন । খবর পেয়ে বেড়া মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি অরবিন্দ আরো জানান,জড়িতদের গ্রেফতার ও দোষীদের আইনের আওতায় এনে ব্যবস্থা

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ