
আব্দুল কাদের, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১-এ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার ( ৬ জানুয়ারী) জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ মাহমুদ জাকি । যেসব ইউনিয়নের চেয়ারম্যানরা শপথ নিয়েছেন তারা হলেন-১নং জয়পুর ইউনিয়নে ওবায়দুর রহমান, ২নং বিনোদনগর ইউনিয়নে নজরুল ইসলাম, ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নে রাশেদুল কবির, ৪নং শালখুরিয়া ইউনিয়নে তারা মিয়া, ৫নং পুটিমারা ইউনিয়নে আনিছুর রহমান, ৬নং ভাদুরিয়া ইউনিয়নে বাবুল আহসানুল কবির (নৌকা), ৭নং দাউদপুর ইউনিয়নে আহসান হাবিব, ৮নং মাহমুদপুর ইউনিয়নে হাছান মোঃ ছালাহ উদ্দিন মাসুম এবং ৯নং কুশদহ ইউনিয়নে আনোয়ারুল আজিম।
এসময় নয়টি ইউনিয়ননের নব নির্বাচিত চেয়ারম্যান সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ মাহমুদ জাকি শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। আপনাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেশের জন্য, সমাজের উন্নয়নে কাজ করবেন। এছাড়াও একই দিনে নবাবগঞ্জ উপজেলার নব নির্বাচিত ইউপি সদস্য দের শফত বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক