
রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার ১১নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদের পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আয়ূব আলী খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শাহবাজপুর ইউনিয়ন পরিষদ মাঠে নবনির্বাচিত ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গন্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।

ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হায়েতুন নবী সুরুজ তালুকদারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আকন্দের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও টানা তিনবার নির্বাচিত চেয়ারম্যান মো. আয়ূব আলী খান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন মাস্টার, আইন বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন বিএসসি, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন, কৃষক লীগের সভাপতি আয়নাল হক, মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান রোজি, জামতলী আঞ্চলিক যুবলীগের সভাপতি আজিজুল হক, ইউনিয়ন যুবমহিলা লীগের আহবায়ক কামরুন্নাহার কাকলী প্রমুখ।
এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তারঁ পরিবারে নিহত সকল সদস্যের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ