প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২২, ৫:২৩ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে অগ্নিকাণ্ডে ২০ দোকান-ঘর ভস্মীভূত, ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে অগ্নিকাণ্ডে ২০ দোকান-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ঘর মালিক ও ব্যাবসায়ীরা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) উপজেলার হাসান নগর ইউনিয়নের মির্জাকালু খাসমহল বাজারে সকাল আনুমানিক সাড়ে নয়টায় এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি লেপতোশকের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লাগে এরপর বাজারের দুইদিকে ছড়ায়, এতে ২০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে স্থানীয় লোকজন পরে ভোলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন ও তজুমদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসের ৭টি টিম এসে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ভোলা উপসহকারী পরিচালক আঃ রাজ্জাক জানায়, অগ্নিকাণ্ডের খবর শুনতে পেরে তাৎক্ষণিক আমাদের ৭টি টিম ঘটনাস্থলে এসো পৌঁছাই এবং প্রায় আড়াই ঘন্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নায়। এমন দূর্ঘটনার খবর শুনতে পেরে তাৎক্ষণিক ঘটনা স্থল পরিদর্শন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম, বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তের তালিকা করছি এবং সরকারিভাবে তাদের সর্বাত্মক সহযোগিতার চেস্টা করছি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.