
এম.এ রাশেদ.বগুড়া জেলা প্রতিনিধিঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বগুড়া শাজাহানপুরে মহিলাকে মারপিট করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিষয়ে শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগসূত্রে জানাগেছে উপজেলার বড়চান্দাই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের মেয়ে আঙ্গুরী বেগম বাবার মৃত্যুর পর ওয়ারিশ মূলে ২২শতক জমি প্রাপ্ত হয়েছেন। উক্ত জমি তার ভাই আব্দুল গফুর বোনের সাথে সুসম্পর্ক রেখে ভোগ করে আসছিলেন।
গত তিন বছর পূর্বে আঙ্গুরী বেগমের ভাই আব্দুল গফুর অসুস্থ্যতাজনিত কারণে মারা যান। ভাইয়ের মৃত্যুর ৩বছর পর আঙ্গুরী বেগম পৈত্রিক সূত্রে পাওয়া উক্ত জমি ফেরৎ চাইতে গেলে তার ভাবি নুরুন্নাহার, মেয়ে সুইটি খাতুন ও জামাই বড়চান্দাই গ্রামের মহসিন আলীর পুত্র মিজানুর রহমান তার উপর ক্ষিপ্ত হয়ে অকত্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেয়। গত ২জানুয়ারী সন্ধ্যা ৬টার দিকে প্রতিবেশীদের সহযোগীতায় বিষয়টি আপোস-মিমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বড়চান্দাই গ্রামের রবিউল মন্ডলের পুত্র বেল্লাল হোসেনের বাড়িতে শালিশী বৈঠক বসে।
শালিশ-বৈঠক চলাকালে নুরুন্নাহার, তার মেয়ে সুইটি, জামাই মিজান ও তার লোকজন আবারো আঙ্গুরী বেগমের উপর চড়াও হয়। এতে বেল্লাল ও তার স্ত্রী শারমিন আকতার বাধা দিলে তারা বসার চেয়ার দিয়ে এলোপাথারীভাবে শারমিনকে মারপিট করতে থাকে এবং কয়েকটি চেয়ার ভাংচুর করে। একপর্যায়ে শারমিন আহত হলে তাকে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে আহত শারমিন বাদি হয়ে বড়চান্দাই গ্রামের মহসিন আলীর পুত্র মিজানুর রহমান, আব্দুল হামিদের পুত্র শফিকুল ইসলাম, সোলায়মানের পুত্র আমিরুল ইসলাম, মৃত হাতেম আলীর পুত্র রুবেলের বিরুদ্ধে শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে শাজাহানপুর থানার এস,আই আব্দুল কাদের জানান, অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।