
রবিউল হাসান লায়ন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বকুলতলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়।

পরে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম রেজনু, নারায়ন চন্দ্র পাল রানা, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প-াবনসহ জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। শোভাযাত্রায় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার