প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২২, ৬:৩৪ অপরাহ্ণ
শীতে কাউকে কষ্ট করতে হবেনা-বললেন প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন

কুড়িগ্রাম প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন বলেছেন, শীতে কাউকে কষ্ট করতে হবে না। মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে রয়েছেন। যে কোনো দূর্যোগ শেখ হাসিনা সরকার সফলভাবে মোকাবেলা করছেন। সেই সাথে হতদরিদ্রদের জন্য বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃকালীন ভাতাসহ নানা প্রকার ভাতার ব্যবস্থা করেছেন সরকার। তিনি আরও বলেন, শীত মৌসুম শুরু হয়েছে। চিন্তার কোনো কারণ নেই। আমাদের কাছে পর্যাপ্ত শীতবস্ত্র রয়েছে। ফলে কাউকে শীতে কষ্ট করতে হবে না।
গতকাল মঙ্গলবার(৪জানুয়ারী )সকালে তার নিজ এলাকা কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের জাফরগঞ্জ এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এর আগে উপজেলার বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে ৬হাজারকম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রবিন, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.