
আব্দুল কাদের: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহামুদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ হাফিজুল ইসলাম ও সংবাদকর্মী দৈনিক ডেল্টা টাইমস পত্রিকা এবং আবডেট টিভির নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি আর কে ওসমান আলীর বাড়িতে রাতের আধারে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে ।
মঙ্গলবার দিবাগত রাতে চোর চক্রের সদস্যরা প্রাচীর টপকে বাসায় ঢুকে একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, গ্যাসের চুলা ও গ্যাস সিলিন্ডার সহ যাবতীয় জিনিস চুরি করে নিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য নিজেই। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, এ বিষয়ে থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান