
অর্ণব আল আমিন, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের সদরে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সোমবার (৩ জানুয়ারি) ভোরে উপজেলার রাবনা বাইপাসের রিফুয়েলিং স্টেশন লিঃ এর সামনে থেকে তাকে আটক করা হয়। আকটককৃত চট্টগ্রাম জেলা সীতাকুন্ড উপজেলার রহমতপুর গ্রামের মৃত রহিম উল্লাহর ছেলে আবু হানিফ (৩৮)। এসময় এক লাখ ১২ হাজার টাকা মূল্যের ৮ কেজি গাঁজা, একটি মোবাইল, একটি সিমকার্ড এবং নগদ ২ হাজার ৬৬০ টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আসামী দীর্ঘ দিন ধরে মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সীমান্তবতর্ী বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান