প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২২, ৪:৫৫ অপরাহ্ণ
চাটখিলে অক্সফোর্ড ফ্রী ক্যাডেট স্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

চাটখিল প্রতিনিধিঃ স্বনামধন্য বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড ফ্রী ক্যাডেট স্কুলের বার্ষিক পুরস্কার ও ফলাফল বিতরনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। নোয়াখালী জেলার চাটখিল উপজেলা সিংবাহুড়া গ্রামে অক্সফোর্ড ফ্রী ক্যাডেট স্কুল প্রাঙ্গনে রবিবার ২রা জানুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্কুলের সিনিয়র শিক্ষক নুর মোহাম্মদ মুন্সির সঞ্চালনয়, সভাপতিত্ব করেন প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিন শিল্পী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা সংঘ সিংবাহুড়া এর সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার এম এ মাসুদ।
আরও উপস্থিত ছিলেন পারুল আকতার, যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ শাহাজাহান সিরাজ, অভিভাবক, অবিভাবিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ। অনুষ্ঠান শেষে মেধাতালিকায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.