
মোঃ মাসুদ রানা রাশেদ: শনিবার (১ জানুয়ারি) দুপুর ২টায় লালমনিরহাট জেলা কারাগারে বন্দিদের মাঝে ১২ (বার) টি এলইডি টিভি ও শীতকালীন পোশাক বিতরণ অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (অ. দা.) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌহিদুর রহমান। এ সময় লালমনিরহাট জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান