প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২২, ৮:১৭ অপরাহ্ণ
জামালপুরে জাতীয় পার্টির বর্ণাঢ্য শোভাযাত্রা

রবিউল হাসান লায়ন: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জামালপুরে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার বিকেল শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জামালপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি সরকারি জাহেদা সফির মহিলা কলেজের সামনে থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় শোভাযাত্রায় নেতাকর্মীদের হাতে প্লে-কার্ড, ফেস্টুন প্রদর্শন করতে দেখা যায়।
শোভাযাত্রায় জামালপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক মোস্তফা আল মাহমুদ, সদস্য সচিব জাকির হোসেন খান, জেলা জাতীয় যুবসংহতির সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক কাজী খোকনসহ জেলা, উপজেলা ও পৌর শাখার জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ শোভাযাত্রায় অংশ নেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.