প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২২, ৩:৪৮ অপরাহ্ণ
বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ ও নবীনবরণ উৎসব ২০২২

মোঃ মাসুদ রানা রাশেদ: শনিবার (১ জানুয়ারি) দুপুর ১২টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ ও নবীনবরণ উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি ঠাকুর দাস রায়। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। বক্তব্য রাখেন ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রাণী সরকার, খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী ভূঞাঁ, মোগলহাট ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুর রহিম প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি এসকে সাহেদ, ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.