
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় কাভার্ড ভ্যান চাঁপায় রিপন মিয়া (৩৫) এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার ভোরে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রিপন মিয়ার বাড়ি পাবনার ফরিদপুর থানা এলাকায় এবং সে আশুলিয়ার গৌরীপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতো বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আশুলিয়া থানার এসআই ফরিদুল আলম বলেন, ভোর সাড়ে ৫টার দিকে ভ্যান গাড়ী নিয়ে বাইপাইলের দিকে যাচ্ছিল রিপন। পথে নরসিংপুর এলাকায় পৌছলে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত