
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে মাদকদ্রব্য গাঁজাসহ আলফাজ উদ্দিন পরান (৩০) নামের এক ব্যক্তি পুলিশের হাতে আটক হয়েছে। বুধবার (২৯শে ডিসেম্বর) দুপুর ২টার দিকে এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত আলফাজ উপজেলার ধোপাখালী গ্রামের পশ্চিমপাড়ার মধু মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, জীবননগর থানার ওসি আব্দুল খালেকের নেতৃত্বে এসআই কেরামত আলী, এএসআই সাইদুজ্জামান ও এএসআই বিপ্লব কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ বুধবার দুপুরে উপজেলার কালা গ্রামে বটতলা নামকস্থানে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আলফাজ উদ্দিন পরানকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। জীবননগর ওসি আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত