
আব্দুল কাদের , নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর নবাবগঞ্জের কুশদহ ইউনিয়নের দামাইল এলাকায় রাতের আধারে বসত বাড়ি থেকে গরু-ছাগল চুরি করার সময় ১ জন চোরকে আটক করে পুলিশকে সোপর্দ করেছে গ্রামবাসী। আটককৃত আসামী হলেন, রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর নোয়াপাড়া এলাকার মৃত রজব আলীর ছেলে মোঃ আকমল হোসেন(৪৫)।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে কুশদহ ইউনিয়নের দামাইল গ্রামের মনসুর আলীর বসত বাড়ি থেকে ১ টি লাল রঙের শাহীওয়াল আড়িয়া গরু ও ২ টি কালো রঙ্গের খাসি ছাগল চুরি করার সময়, স্থানীয় লোকজন গরু-ছাগল উদ্ধারসহ ১ জনকে চোরকে আটক করে নবাবগঞ্জ থানা পুলিশকে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার মিডিয়া অফিসার বিভুতী ভূষণ রায়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, উপজেলার দামাইল এলাকায় বসত বাড়িতে চুরির সময় স্থানীয়রা ১ জন চোরকে আটক করে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আসামী ও জব্দকৃত মালামাল আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান