
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চায়না বেগম (৬৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার আলোকদিয়ার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত চায়না বেগম সেই সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সাহাপুর গ্রামের সবুর তালুকদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, চায়না বেগম মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে কিছুটা দূরেই তার বোনের বাড়ি হওয়ায় সেখানে বেড়াতে যাবার পথে আলোকদিয়ার রেললাইন এলাকায় পৌঁছে রেললাইন পার হবার সময় রাজশাহী হইতে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি ।
সিরাজগঞ্জ জি আর পি থানার উপ-পরিদর্শক (এস.আই) আমিরুল ইসলাম জানান. আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সকাল সাড়ে ১০টার দিকে রেল লাইন পার হবার সময় ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি । মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান