
সাঈদুর রহমান চৌধুরীঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আগামী ৫ই জানুয়ারী আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বৈলতলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এড.আনোরুল মোস্তফা চৌধুরী দুলাল। প্রতীক বরাদ্দের পর থেকে আনারস প্রতীকে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি।
সোমবার(২৭ ডিসেম্বর) বৈলতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে গণসংযোগকালে চেয়ারম্যান দুলাল বলেন,আমার পিতা এড.মোস্তাফিজুর রহমান চৌধুরী তৎকালীন পটিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বুদ্ধি হওয়ার পর থেকে আওয়ামী লীগ পরিবারের সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত আছি৷চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে দীর্ঘ ৫বছর ধরে বৈলতলী বাসীর সেবা করে আসছি।দীর্ঘ ৫বছরে অন্যায়ভাবে কাউকে কষ্ট দিইনি।বৈলতলী বাসীর দোয়া, ভালোবাসা নিয়ে পুনরায় নির্বাচন করছি।বৈলতলীবাসী আমাকে পুনরায় নির্বাচিত করলে বৈলতলীকে একটি মডেল ইউনিয়নে রুপান্তর করব।
তিনি আরো বলেন,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে চেয়ারম্যান নির্বাচিত হব ইনশাআল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন,তালাত মাহমুদ চৌধুরী পেয়ারু,আবদুল রহিম সাঈদ,সেলিম আজাদ,জহির চৌধুরী, তৌহিদুল ইসলাম,ছৈয়দ নুর সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা