
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে ১৩২ জন ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৩৩ সংরক্ষিত মহিলা সদস্য ও ৯৯জন সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ফাহিমা আক্তার, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান এবিএম শাহ জাহান চৌধুরী, মহিলাদুল ইসলাম, শফিকুল ইসলাম শফি, শহিদুল ইসলাম শহীদ, আব্দুল মোত্তালিব, আসিফ মাহমুদ মিল্টন, এসকেন্দার আলী সাহানা প্রমুখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান