
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনধি: বগুড়ার ধুনটে আওয়ামী লীগের দলীয় বিরোধকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের সভাপতি এস,এম ভিপি শেখ মতিউর রহমানকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা । আহত মতিউর রহমান ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দলীয় সুত্রে জানা গেছে , বগুড়া ৫ আসনের দলীয় সংসদ সদস্য হাবিবর রহমানের সাথে বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনুর দির্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। গত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধুনট উপজেলার ১০ টি ইউনিয়নে মজিবর রহমান মজনুর পছন্দের নেতারা দলীয় মনোনয়ন পান।
এতে সংসদ সদস্য সহ তার অনুসারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। নির্বাচনে আওয়ামীলীগের ভরাডুবি হয়। ১০টি ইউনিয়নে মধ্যে ৪টিতে নৌকার প্রার্থীরা জয়লাভ করেন। নির্বাচনে নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে বিরোধীতা করার অভিযোগে ৬টি ইউনিয়নের প্রায় অর্ধশত নেতাকে দল থেকে বহিস্কার করা হয়। এ কারনে দলীয় বিরোধ সংঘর্ষের রুপ নেয়। কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশে তৃনমুল থেকে দলকে ঢেলে সাজানোর জন্য গত ১৯ ডিসেম্বর ধুনট উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা করা হয়। ওই সভায় বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু চলতি মাসের মধ্যে বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশ দেন।
সেই অনুযায়ী বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড সম্মেলন শুরু হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি টিআই এম নুরুন্নবী তারিক ও সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন বলেন, সংসদ সদস্যের অনুসারী বহিস্কৃত কিছু নেতা কর্মী ওয়ার্ড সম্মেলনে বাধা দেওয়ার চেষ্টা করে এবং বিভিন্ন নেতা কর্মীকে হুমকি দেওয়া অব্যহত রেখেছে। এরই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা পোষ্ট অফিসের পাশে একটি চা দোকানে উপজেলা যুবলীগের সভাপতি এস এম মতিউর রহমানকে একা পেয়ে সংসদ সদস্যের অনুসারী ১০/১২ জন সন্ত্রাসী পিটিয়ে আহত করেছে। এসময় কালেরপাড়া ইউনিয়নের নৌকার পারজিত প্রার্থী হারেজ আকন্দকেও মারপিট করে আহত করা হয়েছে। এবিষয়ে সংসদ সদস্য হাবিবর রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল