
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জের ইসলামাবাদ হাটপাঙ্গাসী সাইদিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্দ্যোগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী সিরাতুন্নবী ও দোয়া মাহফিল। তিনদিন ব্যাপী সিরাতুন্নবী ও দোয়া মাহফিল গতকাল শনিবার ফজর নামাজের পর সকাল ৭ টায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার যোহরের নামায শেষে আলেমদের মূল বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় এ মাহফিল।
আশপাশের বিভিন্ন এলাকা থেকে ধর্ম প্রাণ মুসল্লিগণ আখেরি মোনাযাতে অংশ গ্রহণ করেন। মূল বয়ানের মাধ্যমে ইসলামের বিভিন্ন দিক নিদের্শনা মূলক আলোচনা এবং সঠিক ভাবে ইসলাম পরিচালনা, পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানদের কে দিনের দাওয়াত ও নামাজ পড়ার জন্য তাগিদ দেন। মোনাজাতে দেশ জাতি ও আখেরাত ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, আন্তর্যাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মাদ আব্দুল বাছেদ খান।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা