হোম » সারাদেশ » চাটখিলের ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায়  ১০নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

চাটখিলের ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায়  ১০নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

মোঃ মনির হোসেন (চাটখিল প্রতিনিধি): ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাটখিল উপজেলা  আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করায়, বা প্রার্থীদের পক্ষে কাজ না করায়, চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০ জন নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার ২৪ই ডিসেম্বর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর ও দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর স্বাক্ষরিত, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলের শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের জন্য আওয়ামী লীগ থেকে যাদেরকে বহিষ্কার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন ২ নং রামনারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ বাহার, মোঃ নজরুল ইসলাম, ৩ নং পরকোট ইউনিয়নের শাহ নেওয়াজ বকশি, ৪ নং বদলকেট ইউনিয়ন হতে সালাউদ্দিন কাদের, ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের মাসুদ রানা, মেহেদি হাসান বাহালুল, বোরহান উদ্দিন রব্বানী, ৬ নং পাঁচগাঁও ইউনিয়নের ইসমাইল করিম মঞ্জু, হারুনুর রশীদ ও আবুল হাসান( তুহিন)।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!